টাইগারদের সিরিজ স্বপ্ন ভাঙল অস্ট্রেলিয়া
চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৭ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট
শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৪ রান। নাথান এলিসের করা ১৯তম ওভারে আসে ১১ রান। ফলে শেষ ওভারে জয়ের জন্য দরকার হয় ২৩ রান। অ্যারন হার্ডির শেষ ওভারে দুটি বাউন্ডারিসহ ১৫ রান তুললেও লক্ষ্য ছুঁতে পারেননি তাওহিদ হৃদয় ও আব্দুল গাফফার সাকলাইন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ম্যাট রেনশো। এছাড়া টিম ডেভিড ৪৫ রান করে দলের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১৫ বলে ৩০ রান করে তামিম আউট হলে ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে। এরপর সৌম্য সরকার ৯ বলে ১৫ রান করে ফিরলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটিতে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ।
ইমন ২২ বলে ৩৬ রান করে বিদায় নেন। পরের ওভারেই ৪২ রান করা সাইফ হাসান আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। লোয়ার মিডল অর্ডারে শামিম হোসেন ও আব্দুল গাফফার সাকলাইন প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। শেষদিকে তাওহিদ হৃদয় ৩৫ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতেই আঘাত হানেন বাংলাদেশের বোলাররা। জশ ইংলিস ৬ বলে ১১ রান করে নাসুম আহমেদের শিকার হন। পরের ওভারেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘ বিরতির পর মাঠে নেমে উইকেটের দেখা পান নাহিদ রানা। এরপর ১ রান করা কুপার কনোলিকে স্লিপে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে ফিরিয়ে দেন তিনি।
৪৪ রানে ৩ উইকেট হারানোর পর ম্যাট রেনশো ও টিম ডেভিডের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ডেভিড ৪৫ রান করে আউট হলেও রেনশো অপরাজিত থেকে ইনিংস শেষ করেন এবং দলকে বড় সংগ্রহ এনে দেন।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ২৭ রানে ২টি উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। এছাড়া নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।
সজল আহমেদ
মন্তব্য করুন: