কোম্পানীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ স্কাপ সিরাপসহ দুই নারী আটক

কোম্পানীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ স্কাপ সিরাপসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৮/০৬/২০২৬ ১৬:৩৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ (ফেনসিডিল)সহ দুই নারীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ


 বুধবার (১৭ জুন) উপজেলার পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আবুল কালাম এর নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার একটি দল পুলিশ চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ভারতীয় নিষিদ্ধ স্কাফ সিরাপ (ফেনসিডিল)৪৮পিচ  উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জ  উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহিমের মেয়ে রহিমা বেগম এবং একই উপজেলার নাজিরেরগাঁও গ্রামের আশব আলীর মেয়ে সাবিনা বেগম।


কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান প্রথম সিলেটকে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।


তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।”


পুলিশ জানায়, সীমান্তবর্তী এ উপজেলায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়েছে।

সোহেল রানা/ সজল আহমদ

মন্তব্য করুন: