পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন

পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন

প্রথম ডেস্ক

১৯/০৬/২০২৬ ২০:২৫:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। সরকারের প্রকাশিত নতুন গেজেট অনুযায়ী, পুলিশের পোশাক আগের মতো গাঢ় নীল ও হালকা জলপাই (অলিভ) রঙের সংমিশ্রণে ফিরিয়ে আনা হচ্ছে।

তবে ইউনিফর্মের রঙ ও নকশা আগের ধাঁচে ফিরলেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রাখা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বাহিনীর সব সদস্যের প্যান্ট খাকি রঙের হবে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন মো. আলী হোসেন ফকির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী রঙ ও নকশাগত পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ প্রকাশিত গেজেটের মাধ্যমে আবারও আগের রঙের ইউনিফর্মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তবে নতুন ইউনিফর্মের বাস্তবায়ন পদ্ধতি, সময়সূচি ও অন্যান্য কারিগরি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: