সিলেটে মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের উপদেষ্টা শাহ্ দুলালের বিদায় সংবর্ধনা

সিলেটে মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের উপদেষ্টা শাহ্ দুলালের বিদায় সংবর্ধনা

প্রথম ডেস্ক

১৯/০৬/২০২৬ ২০:৩৩:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের (রেজিঃ নং-চট্ট-২৬২৪) উপদেষ্টা শাহ্ দুলালের প্রবাস যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় কদমতলীস্থ সংগঠনের জেলা কার্যালয়ে জেলা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।


সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সভাপতি মোঃ এমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহমদ ও অজিত রায় ভজন।


অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপদেষ্টা শাহ্ দুলালের সংগঠনের প্রতি অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তার প্রবাস জীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— সংগঠনের কার্যকরী সভাপতি মাসুম আলম, সহ-সভাপতি মোঃ তাজউদ্দিন ও আব্দুর রাকিব, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ লিটন আহমদ, আইন বিষয়ক সম্পাদক এম.এল.এ শাহীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লায়েক আহমদ এবং কার্যকরী পরিষদ সদস্য স্বপন আলী।


আঞ্চলিক ও শাখা নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন— কুমারগাঁও আঞ্চলিক শাখার সাবেক সভাপতি আজাদ নুর, কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখার সাবেক সভাপতি এপলু বক্স, ফেঞ্চুগঞ্জ রোড শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান এবং কদমতলী টার্মিনাল শাখার সদস্য জুনেদ আহমদ প্রমুখ।


সভার শেষ পর্যায়ে প্রবাসযাত্রী উপদেষ্টা শাহ্ দুলালের হাতে সিলেট জেলা কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়নের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মেকানিক উপস্থিত ছিলেন।

সজল আহমেদ

মন্তব্য করুন: