দোয়ারাবাজার নিয়োগকর্তা ও শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা

দোয়ারাবাজার নিয়োগকর্তা ও শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৯/০৬/২০২৬ ১৯:১৭:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিয়োগকর্তা ও শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের অংশগ্রহণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ জুন) উপজেলার সম্মেলন কক্ষে  “স্পেস টু লিড” প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের লক্ষ্যে নিয়োগকর্তা ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া শ্রম আইন বাস্তবায়ন, কর্মপরিবেশ উন্নয়ন এবং শ্রমিক কল্যাণে করণীয় বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সমন্বয় সভা শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, “স্পেস টু লিড” প্রকল্পটি সুইডেন সরকারের সহযোগিতায় সিডা (Sida), অপরাজেয়-বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করছে।

মাসুদ রানা সোহাগ/এআর

মন্তব্য করুন: