জৈন্তাপুরে ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট জব্দকৃত বালু সোমবার প্রকাশ্যে নিলাম

জৈন্তাপুরে ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট জব্দকৃত বালু সোমবার প্রকাশ্যে নিলাম

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৭/০৬/২০২৬ ২১:৩৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন। রবিবার (৭ জুন) দিনভর উপজেলার চারতলারপাড় ও ডুলটিরপাড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। আগামীকাল সোমবার(৮ জুন) বিকেলে এই বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।


প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওই দুই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিলেট জেলা প্রশাসন ও জৈন্তাপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়।


অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিন। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


প্রশাসন জানায়, উপজেলার বড়গাঙ ও সাবড়ী নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে এই বালু উত্তোলন করা হয়েছিল। পরে তা নদীর তীরবর্তী ৪৮টি পয়েন্টে স্তূপ করে রাখা হয়। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত বা কোনো মালিকপক্ষকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দ করা বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।


জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় প্রথম সিলেটকে বলেন, অবৈধ বালু উত্তোলন রোধ ও নদী রক্ষায় প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা বালু বিক্রির জন্য গতকাল সন্ধ্যায় উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ্য নিলামের মাধ্যমে এই বালু বিক্রি করা হবে।

তাহির আহমদ / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad