ওসমানীনগরে ডিবির অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগরে ডিবির অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৪/০২/২০২৬ ২২:৩৭:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরপুর টোল প্লাজা এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, একটি ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪ নম্বরের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ থামিয়ে তল্লাশি চালালে গাড়িতে থাকা একটি স্কুলব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটারের মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা।

আটককৃতরা হলেন—দক্ষিণ সুরমা উপজেলার সাদুরবাজার এলাকার মো. সেলিম মিয়া (৪৮), গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার আশিক আহমদ (২৪) এবং কানাইঘাট উপজেলার আগাড়িপাড়া এলাকার জয়নাল আহমেদ (৩৭)। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যসহ পিকআপ ভ্যানটি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া এই সাফল্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধরনের মাদকবিরোধী চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন: