সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রস্তাবিত ম্যানেজিং কমিটি গঠন

সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রস্তাবিত ম্যানেজিং কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৫/০৬/২০২৬ ২০:২২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার ৯৫ নং সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ শামছুল ইসলাম কয়েছ।


সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান ম্যানেজিং কমিটি গঠনের নিয়ম-কানুন ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত কমিটির সদস্য হিসেবে বিদ্যোৎসাহী পুরুষ সদস্য পদে বিদ্যালয়ের সাবেক সভাপতি সমরাজ আলী, বিদ্যোৎসাহী মহিলা সদস্য পদে আয়শা বেগম, সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষিকা সুলতানা জাহান, স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে শিক্ষক মাওলানা কবির আহমদ, অভিভাবক পুরুষ সদস্য পদে নিজাম উদ্দিন ও মনির উদ্দিন, মহিলা অভিভাবক সদস্য পদে রোকসানা বেগম ও নাছিমা বেগম, দাতা সদস্য পদে সৈয়দ মুজিবুর আলম, অবসরপ্রাপ্ত কর্মচারী প্রতিনিধি হিসেবে সৈয়দ শামছুল ইসলাম কয়েছ, শিক্ষক প্রতিনিধি হিসেবে একতা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ইউপি সদস্যা সত্যারানী পালকে মনোনীত করা হয়।


সভায় জানানো হয়, প্রস্তাবিত সদস্যদের মধ্য থেকে সরকারি নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে সভাপতি নির্বাচন করা হবে।এসময় বিদ্যালয়ের এডহক কমিটির ভূমি দাতা সদস্য গয়াছ মিয়া তালুকদার, গ্রামের মুরুব্বি ছালিম উল্লাহ, আলকাব আলী, নুর মাহমদ, সৈয়দ রেদওয়ান, আব্দুল জলিল, রফিকুল ইসলাম, মাহমদ আলী, কাজী আব্দুল কাহার, আনহার আলী, সৈয়দ জয়নাল আবেদীন, কুবেদ আলী, আব্দুল মন্নান, আব্দুস সালাম, আবুল বশর, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল মজিদ, আবুল বশর,জাহির তালুকদার,সৈয়দ মাহফুজুর রহমান জুয়েল, আকিক মিয়া, সিদ্দিক তালুকদার, কফিল উদ্দিন, হাশিম উল্লাহ, মঈন উদ্দিন, আব্দুল আলী, মুছলিম আলী, সৈয়দ সেনাম, রহিম উদ্দিন, আশিক মিয়া, হাবিব তালুকদার, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদারসহ অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নবগঠিত কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

সুজন তালুকদার/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: