আর্জেন্টিনার বিশ্বকাপ পথচলায় অপেক্ষায় কারা

আর্জেন্টিনার বিশ্বকাপ পথচলায় অপেক্ষায় কারা

প্রথম ডেস্ক

২৮/০৬/২০২৬ ০৭:৫২:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। নিজেদের শেষ ম্যাচের অপেক্ষা না করেই গ্রুপসেরা হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে রাউন্ড অব ৩২-এ বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হচ্ছে আফ্রিকার প্রতিনিধি কেপ ভার্দে, যারা উরুগুয়ে ও স্পেনের মতো শক্তিশালী দলের গ্রুপ থেকে চমক দেখিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে।


প্রথম ধাপ পেরোতে পারলে শেষ ষোলোতে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করতে পারে অস্ট্রেলিয়া কিংবা মিসর। অস্ট্রেলিয়া পরবর্তী পর্বে উঠলে ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি ফিরবে ফুটবলপ্রেমীদের। সে আসরের শেষ ষোলোতেও মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।


এরপর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই সফল হলে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে লিওনেল মেসিদের। কে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ হবে কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচের পর। সেই গ্রুপ চ্যাম্পিয়নই হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ। এছাড়া সুইজারল্যান্ডও রয়েছে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিদ্বন্দ্বীর তালিকায়।


শেষ চারে জায়গা করে নিতে পারলে অপেক্ষা করতে পারে দুই ইউরোপ-লাতিন শক্তি ইংল্যান্ড কিংবা ব্রাজিল। আর ফাইনালে পৌঁছাতে পারলে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনাকে লড়তে হতে পারে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস অথবা জার্মানির মতো অন্যতম ফেবারিট দলের বিপক্ষে।


### আর্জেন্টিনার সম্ভাব্য নকআউট সূচি


* **রাউন্ড অব ৩২:** ৪ জুলাই, ভোর ৪টা (মায়ামি)

* **রাউন্ড অব ১৬:** ৭ জুলাই, রাত ১০টা (আটলান্টা)

* **কোয়ার্টার ফাইনাল:** ১২ জুলাই, সকাল ৭টা (কানসাস সিটি)

* **সেমিফাইনাল:** ১৬ জুলাই, রাত ১টা (আটলান্টা)

* **ফাইনাল:** ২০ জুলাই, রাত ১টা (নিউ জার্সি)


গ্রুপ পর্ব শেষে নকআউটের লড়াই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই সম্ভাব্য সমীকরণ বাস্তবে রূপ নিতে শুরু করবে। তবে শিরোপা ধরে রাখার লক্ষ্য পূরণ করতে হলে আর্জেন্টিনাকে শুরু থেকেই একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: