সুনামগঞ্জে বিভিন্ন সনাতনী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ

সুনামগঞ্জে বিভিন্ন সনাতনী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২০/০৬/২০২৬ ২১:৪৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবি অবমাননা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের বিগ্রহ (মূর্তি) নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও উস্কানিমূলক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টায় শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সুনামগঞ্জ জেলা শাখাসহ জেলার বিভিন্ন সনাতনী ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শত শত সনাতন ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি চিহ্নিত মহল বারবার সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য দেব-দেবীকে অবমাননা করে এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণে বাধা প্রদান এবং শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার ঘটনা সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

​প্রতিবাদী এই কর্মসূচিতে সনাতন সম্প্রদায়ের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক গোস্বামী এবং সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্ত্তীসহ মানববন্ধনে আরও সংহতি প্রকাশ করেন কৃষ্ণ গোপাল গোস্বামী, সুবিমল চক্রবর্তী চন্দন, কাজল আচার্য, পিযুষ চক্রবর্তী, নানু আচার্য, গৌতম আচার্য, বাবুল আচার্য, প্রনয় চক্রবর্তী, দিপংকর শর্মা চৌধুরী, সঞ্জয় শর্মা, শুভ ব্যানার্জি, অমিত চক্রবর্তী, পরিতোষ চক্রবর্তী, রবীন্দ্র চক্রবর্তী, রুপেশ চক্রবর্তী, দিপু চক্রবর্তী, জগদীশ চক্রবর্তী, রজত চক্রবর্তী, বিকাশ গোস্বামী, কিরন চক্রবর্তী, সজীব চক্রবর্তী প্রমুখ। যুব কিশোর ব্রাহ্মণ সংসদ, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাগর ভট্টাচার্য, পঙ্কজ ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য, নারায়ন আচার্য, বিমান মৈত্র, বিশেষ ভট্টাচার্য এবং তন্ময় চক্রবর্তী।

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে প্রশাসন যদি দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে সারা দেশে সনাতন সমাজ আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

​মানববন্ধন শেষে আলফাত স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতকরণের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

প্রীতম দাস/এআর

মন্তব্য করুন: