মাধবপুরে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন প্রবাসী

দুর্ভোগ থেকে মুক্তি

মাধবপুরে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন প্রবাসী

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/০৬/২০২৬ ১৬:৫০:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়া প্রায় ২ কিলোমিটার একটি সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছেন এক প্রবাসী। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ এবং গণপরিবহন চালকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।


​স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভেতরের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় ছিল। সড়কের ইটগুলো উঠে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষার দিনে কাদা-পানিতে একাকার হয়ে সড়কটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রায় সময়ই এই সড়কে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা গর্তে আটকে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটত।


​স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের এই চরম কষ্টের কথা জানতে পেরে সড়কটি সংস্কারে এগিয়ে আসেন বাহরাইন প্রবাসী মো. শফিক মিয়া। তিনি নিজস্ব অর্থায়নে এক গাড়ি ইট এনে সড়কটির বিপজ্জনক গর্তগুলো ভরাট এবং সংস্কারের ব্যবস্থা করেন।


​একজন সিএনজি চালক স্বস্তি প্রকাশ করে বলেন, "এই সড়কে গাড়ি চালানো আমাদের জন্য শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। প্রবাসী শফিক ভাই ইট দিয়ে রাস্তাটা ঠিক করে দেওয়ায় আমাদের কষ্ট এখন অনেক কমে গেছে। সমাজের বিত্তবান ও ভালো মানুষরা এভাবে এগিয়ে আসলে দেশের কোনো সমস্যাই আর থাকবে না।"

​এলাকাবাসী প্রবাসীর এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং একই সাথে সড়কটি স্থায়ীভাবে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রবাসী শফিক মিয়া জানান, আমি এই এলাকার সন্তান। এই এলাকার মানুষের সুখে,  দুঃখে পাশে ছিলাম এবং থাকব। প্রবাসে থাকলেও গ্রামের মানুষের জন্য ও গ্রামের উন্নয়নের জন্য আমার চিন্তা ভাবনা রয়েছে।



01724 878145

রাজীব দেব রায় রাজু/ সজল আহমদ

মন্তব্য করুন: