সাইফুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাইফুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সোহেল রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

২৫/০৬/২০২৬ ১৯:১৬:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা প দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন ও জাহাঙ্গীর সেলিমের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করবেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মুর্শেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমদ সিদ্দিকী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যান্ত্রিক এই পৃথিবীতে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই রোবটিক সময়ে আমাদের যান্ত্রিকতায় ভর করে ফেলেছে, আমাদের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। তাই শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য সিরাজুল ইসলাম। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সহ সভাপতি নুরুল আমিন, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল মুক্তাকিন বাদশা, সাবেক যুগ্ন সম্পাদক জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক আসাদ, উপজেলা বিএনপির সদস্য দুলাল মিয়া, আব্দুল কায়ুম, কলেজ ভূমি দাতা সদস্য ও উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, সিলেট জেলা প্রচারদল ও উপজেলা তাতীদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিপন আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নাঈম মিয়া, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারোয়ার, সাধারণ সম্পাদক রায়হান নাফিজ প্রমুখ

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্যদেন অতিথিরা।

পরে দেশ জাতি ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বার্ষিক মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: