মফস্বল সাংবাদিকদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করার দাবি

মফস্বল সাংবাদিকদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করার দাবি

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

০১/০৭/২০২৬ ১৫:৫৩:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মফস্বল সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি প্রতিদিনের সংগ্রামের নাম। একটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আমাদের ছুটতে হয় এক দপ্তর থেকে আরেক দপ্তরে। তথ্য চাইলে কেউ বলেন, ‘সভাপতির কাছে যান’, আবার সভাপতি বলেন, ‘পরে আসেন’। অনেক সময় তথ্য তো দূরের কথা, অবহেলা ও অসৌজন্যমূলক আচরণও সহ্য করতে হয়।

প্রশ্ন থেকে যায়—আমরা কি শুধু মফস্বল সাংবাদিক বলেই অবহেলিত? ক্ষুদ্র বলে কি আমাদের মূল্য নেই? অথচ আমরা জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার জন্যই কাজ করি।

তথ্যপ্রযুক্তির এই যুগে যদি একটি তথ্য পেতে দিনের পর দিন অফিসে ঘুরতে হয়, তাহলে ডিজিটাল সেবা ও তথ্য অধিকার আইনের বাস্তব প্রয়োগ কোথায়? তথ্য গোপন রেখে নয়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গড়া সম্ভব।

মনে রাখতে হবে, একজন সাংবাদিককে তথ্য থেকে বঞ্চিত করা মানে জনগণকেই সত্য জানার অধিকার থেকে বঞ্চিত করা।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: