তাহিরপুরে ৭ কেজি গাঁজা ও ২ লাখ টাকাসহ ৩ নারী আটক

তাহিরপুরে ৭ কেজি গাঁজা ও ২ লাখ টাকাসহ ৩ নারী আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৮/০৬/২০২৬ ২০:০২:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তাহিরপুরে তিন নারীকে ৭ কেজি ৩শ গ্রাম গাজা ও ২ লক্ষ ১০ হাজার ৫০ টাকাসহ আটক করে তাহিরপুর থানা পুলিশে সোপর্দ করে মাদক নির্মূল কমিটি।


শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মুকশেদপুর মনাইপাড় গ্রামে এ ঘটনা ঘটে।


আটককৃতরা হলো- উত্তর মুকশেদপুর গ্রামের রইস উদ্দিনের স্ত্রী জলেহা বেগম,জমত আলীর স্ত্রী সখিনা বেগম,পুরান লাউড় গ্রামের ওয়াহাব মিয়ার স্ত্রী সামছুন্নাহার। 


জানাযায় ,এলাকাবাসীর সহায়তায় আস্ সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদ (পুরান লাউড় মাদক নির্মূল কমিটি) 'র সদস্যগন পুরান লাউড় ও উত্তর মোকশেদপুর এলাকার তিন নারীকে ৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ২ লাখ ১০ হাজার ৫০ টাকাসহ আটক করে ৯৯৯ এ ফোন করলে তাহিরপুর থানার এস আই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে নিয়ে যায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরাসরি জড়িত তাদের আইনের আওতায় আনা হোক মুকসুদপুর গ্রামের গুমুজ আলী গাঁজার ডিলার জালাল মাদক ব্যবসায়ী জাফর সানা,কাজল শাহিন, মানিক,আবুল,সুরাহা।


তাহিরপুর থানার এস আই মোহাম্মদ আলী বলেন,এ ঘটনায় তিনি বাদী হয়ে আটক তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


আর এইচ মুন্না

মন্তব্য করুন: