খামেনির শেষ বিদায়ে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল

খামেনির শেষ বিদায়ে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল

প্রথম ডেস্ক

৩০/০৬/২০২৬ ২০:১৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।


জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে সফরকারী এ প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।


দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে প্রতিনিধিদলটি খামেনির জানাজা এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।


সফরের নির্ধারিত কর্মসূচির আওতায় প্রতিনিধিদল ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। জামায়াতের আশা, এ সফর বাংলাদেশ ও ইরানের জনগণের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিক বোঝাপড়া ও দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে।


এ ছাড়া, গুরুত্বপূর্ণ এ রাষ্ট্রীয় আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ এবং সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: