ছাতকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ

ছাতকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০১/০৭/২০২৬ ১৫:৫৮:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।বুধবার (১ জুলাই) দুপুরে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন, এসময় জাউয়াবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮৬ জন কৃষকের প্রত্যেকের হাতে ৩ হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল তুলে দেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আমির হোসেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক,ইউপি সদস্য আব্দুল কদ্দুস সুমন, নুনু মিয়া, কাজী রুমেল মিয়া, আংগুর মিয়া, আমতর আলী, আব্দুল জলিল, সংরক্ষিত সদস্য হেনা বেগম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীণ রঞ্জন পুরকায়স্থ,জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন,হিসাব সহকারী রিয়াজুল ইসলাম,উদ্যোক্তা নোমান আহমদ, গ্রাম পুলিশ সদস্য মো. ফারুক মিয়া ও মো. মঈন উদ্দিন, মো. জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিতরণ শেষে চেয়ারম্যান আব্দুল হক বলেন, জাউয়াবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৮৬ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সরকারি এই মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপকারভোগীদেরও এ সহায়তার আওতায় আনা হবে।

সুজন তালুকদার / তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: