ফিফা বিশ্বকাপ
গ্রুপ পর্ব শেষ, নকআউটে কার প্রতিপক্ষ কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬’র গ্রুপ পর্ব শেষ হয়েছে। শেষ দিনের ম্যাচগুলোর পর নকআউট পর্বে খেলার জন্য চূড়ান্ত হয়েছে ৩২টি দল। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে শেষ ৩২ থেকে ফাইনাল পর্যন্ত পূর্ণাঙ্গ সূচি।
গ্রুপ ‘কে’র শেষ ম্যাচে পর্তুগালকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে পর্তুগাল। তৃতীয় সেরা দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। অন্যদিকে, তিন ম্যাচেই ড্র করা ইরানের শেষ ৩২’তে উঠার সম্ভাবনা শেষ হয়ে যায়, কারণ আলজেরিয়া ও অস্ট্রিয়ার ৩-৩ গোলের ড্র তাদের বিদায় নিশ্চিত করে।
গ্রুপ পর্বের শেষ দিনে ইংল্যান্ড পানামাকে এবং ক্রোয়েশিয়া ঘানাকে হারিয়ে নকআউট নিশ্চিত করে। এর আগে শেষ ৩২ নিশ্চিত করা আর্জেন্টিনা শেষ ম্যাচে জর্ডানকে বড় ব্যবধানে হারালেও ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার, কারণ জর্ডান আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।
গ্রুপভিত্তিক যোগ্যতা অর্জনকারী দল
গ্রুপ এ: মেক্সিকো (চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা (রানার্সআপ)
গ্রুপ বি: সুইজারল্যান্ড (চ্যাম্পিয়ন), কানাডা (রানার্সআপ), বসনিয়া ও হার্জেগোভিনা (তৃতীয় সেরা দল)
গ্রুপ সি: ব্রাজিল (চ্যাম্পিয়ন), মরক্কো (রানার্সআপ)
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র (চ্যাম্পিয়ন), অস্ট্রেলিয়া (রানার্সআপ), প্যারাগুয়ে (তৃতীয় সেরা দল)
গ্রুপ ই: জার্মানি (চ্যাম্পিয়ন), আইভরি কোস্ট (রানার্সআপ), ইকুয়েডর (তৃতীয় সেরা দল)
গ্রুপ এফ: নেদারল্যান্ডস (চ্যাম্পিয়ন), জাপান (রানার্সআপ), সুইডেন (তৃতীয় সেরা দল)
গ্রুপ জি: বেলজিয়াম (চ্যাম্পিয়ন), মিশর (রানার্সআপ)
গ্রুপ এইচ: স্পেন (চ্যাম্পিয়ন), কেপ ভার্দে (রানার্সআপ)
গ্রুপ আই: ফ্রান্স (চ্যাম্পিয়ন), নরওয়ে (রানার্সআপ), সেনেগাল (তৃতীয় সেরা দল)
গ্রুপ জে: আর্জেন্টিনা (চ্যাম্পিয়ন), অস্ট্রিয়া (রানার্সআপ), আলজেরিয়া (তৃতীয় সেরা দল)
গ্রুপ কে: কলম্বিয়া (চ্যাম্পিয়ন), পর্তুগাল (রানার্সআপ), ডিআর কঙ্গো (তৃতীয় সেরা দল)
গ্রুপ এল: ইংল্যান্ড (চ্যাম্পিয়ন), ক্রোয়েশিয়া (রানার্সআপ), ঘানা (তৃতীয় সেরা দল)
শেষ ৩২’র ম্যাচসূচি (বাংলাদেশ সময়)
২৯ জুন
রাত ১:০০টা: দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (লস অ্যাঞ্জেলেস)
রাত ১১:০০টা: ব্রাজিল বনাম জাপান (হিউস্টন)
৩০ জুন
রাত ২:৩০টা: জার্মানি বনাম প্যারাগুয়ে (বোস্টন)
সকাল ৭:০০টা: নেদারল্যান্ডস বনাম মরক্কো (মন্টেরে)
রাত ১১:০০টা: আইভরি কোস্ট বনাম নরওয়ে (ডালাস)
১ জুলাই
ভোর ৩:০০টা: ফ্রান্স বনাম সুইডেন (নিউ জার্সি)
সকাল ৭:০০টা: মেক্সিকো বনাম ইকুয়েডর (মেক্সিকো সিটি)
রাত ১০:০০টা: ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (আটলান্টা)
২ জুলাই
রাত ২:০০টা: বেলজিয়াম বনাম সেনেগাল (সিয়াটল)
সকাল ৬:০০টা: যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (সান ফ্রান্সিসকো)
৩ জুলাই
রাত ১:০০টা: স্পেন বনাম অস্ট্রিয়া (লস অ্যাঞ্জেলেস)
ভোর ৫:০০টা: পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (টরন্টো)
সকাল ৯:০০টা: সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (ভ্যাঙ্কুভার)
৪ জুলাই
রাত ১২:০০টা: অস্ট্রেলিয়া বনাম মিশর (ডালাস)
ভোর ৪:০০টা: আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (মিয়ামি)
সকাল ৭:৩০টা: কলম্বিয়া বনাম ঘানা (কানসাস সিটি)
এরপর ৪ থেকে ৮ জুলাই অনুষ্ঠিত হবে রাউন্ড অব ১৬, ১০ থেকে ১২ জুলাই কোয়ার্টার ফাইনাল, ১৫ ও ১৬ জুলাই সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৯ জুলাই ভোর ৩:০০টায় মিয়ামিতে। আর বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১:০০টায় নিউ জার্সিতে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: