ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মুখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমদ, ডা. শরিফ, পরিবার পরিকল্পনা বিভাগের শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী, এএইচআই নাসির আলী, এইচআই রতি কান্ত তালুকদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন বলেন, “সারা দেশের ন্যায় ছাতক উপজেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের নির্ধারিত কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানাচ্ছি। সকলের অংশগ্রহণ নিশ্চিত হলে সরকারের এ জনস্বাস্থ্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হবে।”
সুজন তালুকদার/ তানজুবা তাবাসসুম
মন্তব্য করুন: