হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৮/০৬/২০২৬ ২১:০৮:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল স্কুলবাড়ি মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে সংঘর্ষে কেউ গুরুতর আহত হননি।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর চেয়ারে বসা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


স্থানীয়রা জানায়, রোববার সকালে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ির দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তখন উভয় পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে লোকজন দুইভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হলেও কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

ফয়সল চৌধুরী / মীর্জা ইকবাল

মন্তব্য করুন: