১০৯ নাগরিকের বিবৃতি
নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা উদ্বেগজনক
বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলা, বহিষ্কারাদেশ এবং সর্বশেষ সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১০৯ জন বিশিষ্ট নাগরিক। অবিলম্বে ওই মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নাগরিকরা এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপগুলো উদ্বেগজনক। শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নার্সিং কলেজের নামে অনিয়ম ও দুর্নীতি চালিয়ে আসছেন। সর্বশেষ ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট আনুমানিক ২৭ লাখ টাকা ভুয়া ফি আদায়ের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা এ নিয়ে আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন। নাগরিকদের বিবৃতিতে উল্লেখ করা হয়, এই আন্দোলনের জের ধরেই অন্তু বিশ্বাসসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিষ্কার, শোকজ, হামলা এবং সর্বশেষ মামলার ঘটনা ঘটছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, সংবাদ সম্মেলন ও ফেসবুকে ছবি প্রকাশের মতো স্বাভাবিক নাগরিক আচরণকে সাইবার অপরাধ হিসেবে দেখানো মতপ্রকাশের স্বাধীনতা ও সংবিধানস্বীকৃত অধিকারের জন্য হুমকিস্বরূপ। মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে হ্যাকিং, প্রতারণা, সাইবার সন্ত্রাস, ব্ল্যাকমেইল ও ধর্মীয় বিদ্বেষের মতো গুরুতর ধারার কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সেসব ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে মামলার মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীকে নিপীড়নের সুযোগ তৈরি হয়েছে।
বিবৃতিদাতারা অন্তু বিশ্বাসসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সব ধরনের হয়রানি বন্ধ ও অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে অন্তুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত এবং প্রতিষ্ঠানটির সব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন— আনু মুহাম্মদ, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি,মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি, সিপিবি,অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট.সাজ্জাদ জহির চন্দন, সভাপতি, সিপিবি,ডা. হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ
আলতাফ পারভেজ, লেখক ও গবেষক,ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেনসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ,অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দীন খান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়,নজরুল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ,আব্দুল্লাহ কাফি রতন, সাধারন সম্পাদক, সিপিবি,টিপু বিশ্বাস, সমন্বয়ক, জাতীয় গণফ্রন্ট,জি এইচ হাবীব (গোলাম হোসেন হাবীব), সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,অধ্যাপক আবদুস সাত্তার, সভাপতি, জাতীয় কৃষক খেতমজুর সমিতি
মানজুর আল মাতিন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,ড. মাহা মির্জা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,মো: আবুল কাশেম, শিক্ষক ও গবেষক,জাফর হোসেন, সভাপতি, নয়াগণতান্ত্রিক গণমোর্চা,আবেদা গুলরুখ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,সত্যজিৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন,মোঃ আব্দুল মতিন সরকার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,জামসেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
এ এস এম কামাল উদ্দিন, সভাপতি, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ,মোশাহিদা সুলতানা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়,সায়দিয়া গুলরুখ, সাংবাদিক ও গবেষক
আলী মো. আবু নাঈম, সমাজকর্মী,সজীব তানভীর, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা; সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, এনপিএ,মোহাম্মদ মনিরুল ইসলাম, অধ্যাপক, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,মহসিনুল ইসলাম হাবুল, আহ্বায়ক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বরিশাল বিভাগ,সৈয়দ মনির হেলাল, সম্পাদক, সমাজ ও সাহিত্য বিষয়ক কাগজ 'সময়পাঠ', আইনজীবী,বেলাল চৌধুরী, সম্পাদক, মাসিক সাম্যবার্তা,মারজিয়া প্রভা, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি,মফিজুর রহমান লালটু, সাধারন সম্পাদক, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র,সাদরুল হাসান রিপন, সদস্য, শ্রেণিসংগ্রামের পথ,অমল আকাশ, শিল্পী, সমগীত,ডা. সুশান্ত বড়ুয়া, শিশু চিকিৎসক,ডা. গোলাম রাব্বানি, চিকিৎসক, গণস্বাস্থ্য কেন্দ্র,ডা. নাজমুস সাকিব, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি,মন্টি চাকমা, সাবেক সাধারণ সম্পাদক, হিল উইমেন্স ফেডারেশন,কাব্য কৃত্তিকা, প্রভাষক, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়,মেঘমল্লার বসু, সদস্য, এনপিএ,দ্বৈপায়ন বড়ুয়া রনি, সাংবাদিক, দ্য ডেইলি স্টার,সৌভিক রেজা, অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়,ইকরামুন্নেসা চম্পা, কো ফাউন্ডার (শালবৃক্ষ লিমিটেড),মোঃ নূর আলম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,রোকনুজ্জামান রোকন, আইনজীবী
শামীম ইমাম, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদে,ফেরদৌস আরা রুমী, লেখক ও অধিকার কর্মী,শবনম হাফিজ, সভাপতি, কেন্দ্রীয় কমিটি, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন,আরিফ মঈনুদ্দীন, সাবেক সভাপতি, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল, কেন্দ্রীয় কমিটি,দিলীপ রায়, সাবেক সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী,হেমা চাকমা, সদস্য, ডাকসু,মাহতাব উদ্দীন আহমেদ, গবেষক ও লেখক,কল্লোল মোস্তফা, লেখক,পাভেল পার্থ, লেখক ও গবেষক,খালেদ উদ-দীন, কবি ও সম্পাদক,ড. তুহিন ওয়াদুদ,অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,তানিয়াহ্ মাহমুদা তিন্নি, শিক্ষক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,হাসান ফকরি, কবি,বিশুময় দেব, এডভোকেট, সুপ্রিম কোর্ট(হাইকোর্ট বিভাগ), জজকোর্ট, চট্টগ্রাম,অমল ত্রিপুরা, সাবেক সভাপতি, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি),সীমা দত্ত, সভাপতি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র,শহীদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, কেন্দ্রীয় কমিটি,সাদেকুর রহমান শামিম, সাধারন সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র,সুশান্ত সিনহা সুমন, সদস্য সচিব, গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন, কেন্দ্রীয় কমিটি,এডভোকেট হিরন কুমার দাশ মিঠু, গণফোরাম কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য, বরিশাল জেলা সভাপতি,নৃপেন্দ্রনাথ বাড়ৈ, সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বরিশাল জেলা শাখা,দেবব্রত রায় দিপন, সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন, কেন্দ্রীয় কমিটি,জান্নাতুল ফেরদাউস, সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন,রাজীব বড়ুয়া, স্টাফ রিপোর্টার, একাত্তর টেলিভিশন, চট্টগ্রাম ব্যুরো
মাহমুদুল হক আরিফ, অণুগল্প লেখক, সাবেক রাজনৈতিক কর্মী,ফারহানা বহ্নি, মানবাধিকার কর্মী,শিবলি আনোয়ার, General Secretary, All Bangla Fishermen's Association (ABFMA),মাহবুবুল আলম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,মাসুদ রানা, আইনজীবী,অনুপ কুণ্ডু, বিপ্লবী কমিউনিস্ট লীগ, ঢাকা মহানগর
আব্দুল করিম কিম, আহ্বায়ক, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, বিপুল কুমার দাস, সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন,ছায়েদুল হক নিশান, সাবেক সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ,রিনা মুরমু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি,মনীষা ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,নাঈম উদ্দীন, সহ-সভাপতি, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন,রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,ফিরোজ আহমেদ, সদস্য, শ্রেণিসংগ্রামের পথ,তাফহীম জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট),সারা আহমেদ,চিনু কবির, কবি ও রাজনৈতিক অ্যাক্টিভিস্ট,তমাশ্রী দাস, সদস্য, রেড ফেমিনিস্ট ব্লক,সাইদ আহমদ, মানবাধিকারকর্মী,রাফসানুল এহসান, সভাপতি, শহীদ রুমী স্মৃতি পাঠাগার,মোঃ গোলাম মর্তুজা (মামুন), সদস্য, নগর কমিটি, সাম্যবাদী আন্দোলন,জাকির হোসেন, সাধারণ সম্পাদক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র
ফারজানা আক্তার, এক্টিভিস্ট,জসিম উদ্দিন, আয়কর আইনজীবী,অর্ক বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়,মানস নন্দী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,কামরুন্নাহার খানম শিখা, আইনজীবী,ঈশিতা দস্তিদার, গবেষক ও লেখক,আবু রায়হান আল - বিরুনী, নাগরিক,মাসিয়াত জাহিন, সদস্য, রেড ফেমিনিস্ট ব্লক,জাবির আহমেদ জুবেল, সাবেক ছাত্রনেতা,প্রাপ্তি তাপসী, অ্যাক্টিভিস্ট ও শিক্ষক, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়,কাজল দাস, লেখক ও সম্পাদক, কালেরধ্বনি
মোঃ মুনতাসীর রহমান, সভাপতি প্রতিষ্ঠাতা ব্যঞ্জনা ফাউন্ডেশন, মানবাধিকার কর্মী,এ্যানী চৌধুরী, সাবেক ছাত্রনেতা,নিঘাত রৌদ্র, সংগঠক, ছাত্র গণমঞ্চ,মশিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর শাখা,আবিদ নাহার খন্দকার, লেখক ও গবেষক,ফরহাদ নাইয়া, কবি ও সাংবাদিক (দৈনিক খোলা কাগজ) প্রমুখভ
নীরব চাকলাদার
মন্তব্য করুন: