জকিগঞ্জে স্পিকারের সফর ঘিরে মতবিনিময়

জকিগঞ্জে স্পিকারের সফর ঘিরে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৬/১১/২০২৬ ১৯:১৩:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের জকিগঞ্জ সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জকিগঞ্জে নিজ কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মতবিনিময় সভায় এমপি মুফতি আবুল হাসান বলেন, স্পিকারের এই সফর জকিগঞ্জবাসীর জন্য আনন্দ ও গৌরবের। এর মাধ্যমে জকিগঞ্জে একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তাঁর ভাষ্য অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জের ঐতিহাসিক অবদান রয়েছে এবং দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে এর রাষ্ট্রীয় স্বীকৃতি দীর্ঘদিনের দাবি। আগামী ৩ ডিসেম্বর স্পিকারের উপস্থিতিতে বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে এবং এদিন রাষ্ট্রীয় ঘোষণার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।পাশাপাশি স্পিকারের সফরকে কেন্দ্র করে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি-দাওয়া উপস্থাপন করা হবে। 

এসব দাবি পূরণ হলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যার সমাধানে নতুন পথ খুলবে বলে জানান তিনি।এমপি মুফতি আবুল হাসান আরও বলেন, এই আয়োজন কোনো ব্যক্তি বা দলের নয়; এটি জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের মানুষের। তাই অনুষ্ঠান সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad