সিলেট বিমানবন্দরে ৬৮১ গ্রাম স্বর্ণ জব্দ, বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা

সিলেট বিমানবন্দরে ৬৮১ গ্রাম স্বর্ণ জব্দ, বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/১১/২০২৬ ১৯:২২:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ দল ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে আট যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করে।

এনএসআই ও বিমানবন্দর সূত্র জানায়, স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোপন তথ্যের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, অভিযান সম্পর্কে কাস্টমস কর্তৃপক্ষ এখনো বিমানবন্দর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad