‘শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন পূরণ হবে না’ : সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ সভায়

‘শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন পূরণ হবে না’ : সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ সভায়

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/১১/২০২৬ ১৯:৪৮:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরে আয়োজিত এ কর্মসূচি থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে কড়া হুঁশিয়ারি দেন দলটির নেতারা। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টের আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. সামছ উদ্দিন, নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, সদর উপজেলা আমির অধ্যাপক মুহাম্মদ আলী, পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুন এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।বক্তারা অভিযোগ করেন, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের পক্ষ থেকে জ্বালাও-পোড়াও ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। এসব তৎপরতার মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেন তাঁরা।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন, আবার দেশে আসবেন—এটা বোকারাও বিশ্বাস করে না। আমরা চাই, আপনি আসুন। আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।’পথসভায় নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তাঁরা হুঁশিয়ারি দেন, এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে বর্তমান সরকারের পক্ষেও ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।বিক্ষোভ মিছিল ও পথসভায় জেলা ও উপজেলা জামায়াত এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad