প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার

প্রথম ডেস্ক

২৭/১১/২০২৬ ১৬:১২:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন পেলে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, লন্ডন, আমেরিকা, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার ব্যয়ের অর্ধেক সরকার বহন করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে পাঠালে এবং বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী। তিনি জানান, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।

এদিন সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়েও কথা বলেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad