‘ভয়ের সংস্কৃতি থেকে মুক্তি চায় দেশবাসী’

সামাজিক আন্দোলনের গোলটেবিল বৈঠকে বক্তারা

‘ভয়ের সংস্কৃতি থেকে মুক্তি চায় দেশবাসী’

প্রথম ডেস্ক

২৭/১১/২০২৬ ১৫:৫১:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বর্তমান বাংলাদেশ, আর্থ-সামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা এবং সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এ আলোচনার আয়োজন করা হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “দেশ বর্তমানে ভালোভাবে চলছে না। মহান মুক্তিযুদ্ধে আমাদের মূল লক্ষ্য ছিল তিনটি, যা স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ ছিল—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশে তা পুরোপুরি অর্জিত হয়নি। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সত্যিকার অর্থেই মানুষের দেশ হয়ে উঠুক।” আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন:


মুক্তিযুদ্ধ জাদুঘর এর ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, সমাজের গভীরে স্পষ্টত দুটি পরস্পরবিরোধী শক্তি বিরাজমান। দেশে বর্তমানে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে আমরা মুক্তি চাই।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এম. এস. সবুর বলেন, মুয়াজ্জিন যেমন আজান দিয়ে মুসল্লিদের নামাজে আহ্বান জানান, তেমনি সমাজে বিরাজমান অস্বস্তি ও অসঙ্গতির বিরুদ্ধে জনগণকে সচেতন করার আহ্বান জানানোই সম্মিলিত সামাজিক আন্দোলনের দায়িত্ব; আজকের আয়োজন সেই প্রয়াসেরই অংশ।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম. এম. আকাশ বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ তিনটি শক্তিকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিল—বাঙালি জাতীয়তাবাদবিরোধী মৌলবাদী শক্তি, পাকিস্তানের ২২ পরিবার এবং পাকিস্তানের স্বৈরাচারী সামরিক শাসকগোষ্ঠী। কোনো বিদেশি শক্তি নয়, মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল এ দেশের সাধারণ জনগণ।

বাংলাদেশ মহিলা পরিষদ এর সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম বলেন, বর্তমান বাংলাদেশে যে সংকট চলছে তার মূলে রয়েছে রাজনীতি, যার সূত্রপাত হয়েছিল ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ বলেন, আমাদের সংবিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনাকে বিভিন্ন সময়ে নানাবিধ সংশোধনীর মাধ্যমে কলুষিত করা হয়েছে। রাষ্ট্র আজ ধর্মের পরিচয়ে পরিচিত হচ্ছে, অথচ রাষ্ট্রের কোনো ধর্মীয় পরিচয় থাকা উচিত নয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম জুলফিকার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিবলু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, জোবায়ের আলম, আজিম, বিপ্লব চাকমা, আজহার আলী, মাইনুদ্দিন ভূঁইয়া, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শহীদ, রাজনৈতিক নেতা মিনহাজ উদ্দিন সেলিম, শ্রমিক নেতা নূর ইসলাম, স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মশগুল এলাহী চৌধুরী, খেলাঘরের নেতা তৌহিদ রিপন এবং সাংস্কৃতিক সংগঠন আনন্দনের রণদা, কীরণ, স্বপন, শাওন, মাইনুল, জলি, ববি, রেনেসাঁসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad