দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন

দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৪/১১/২০২৬ ২০:২১:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ফয়জুর রহমান।

টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কলেজ বাস্তবায়ন কমিটি এবং এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কলেজ শাখার যাত্রা শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad