সিলেটে এগ্রো, হস্তশিল্প ও বাঁশ-বেতের পণ্য উৎপাদনে পাঁচ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটে এগ্রো, হস্তশিল্প ও বাঁশ-বেতের পণ্য উৎপাদনে পাঁচ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

প্রথম ডেস্ক

২৬/১১/২০২৬ ২৩:০৭:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১’-এর আওতায় তিন সেক্টরে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাপনী ও সনদ বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা সাজানো হয়। এতে এগ্রো (কৃষিভিত্তিক পণ্য), হস্তশিল্প এবং বাঁশ ও বেত দিয়ে নানা ধরনের ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্য তৈরির কৌশল শেখানো হয়। অংশগ্রহণকারীরা জানান, পাঁচ দিনের এই আয়োজনে হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি বাজারজাতকরণ ও উৎপাদনমান উন্নয়নের বিষয়ে তাঁরা নতুন ধারণা পেয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিআই (MTI)-এর প্রোগ্রাম ডিরেক্টর মো. নিজামুদ্দিন ভূঁইয়া এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গাজী জিনাত আফজা। অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মকাণ্ড ও উদ্যোক্তা জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

পাঁচ দিনের এ প্রশিক্ষণে প্রশিক্ষক (ট্রেইনার) হিসেবে দায়িত্ব পালন করেন মুনিরা রনি, ফাতেমা হক রুবি, কামরুল হাসান শিমুল এবং কৃষিবিদ খুরশীদা খাতুন। প্রশিক্ষণার্থীদের মতে, প্রশিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, বাস্তবভিত্তিক পাঠদান ও হাতে-কলমে অনুশীলনের ফলে তাঁরা নতুন জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক পরিসর বাড়াতে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এমন আরও উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad