সুনামগঞ্জে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা ক্যাম্পেইন
Led Bottom Ad

সুনামগঞ্জে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা ক্যাম্পেইন

প্রীতম দাস, সুনামগঞ্জ

১৯/০৪/২০২৬ ১৭:৪০:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলায় হাম ও রুবেলা রোগ নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ব্যাপকভিত্তিক টিকাদান ক্যাম্পেইন। জেলার সবকয়টি উপজেলায় একযোগে পরিচালিত এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩ লক্ষ ৩৫ হাজার ৩৪৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডঃ জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশব্যাপী হাম-রুবেলা নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে ইতোমধ্যে জেলাজুড়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই টিকা অত্যন্ত কার্যকর। তাই কোনো শিশু যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে অভিভাবকদের নিজ নিজ শিশুদের নিয়ে টিকাদান কেন্দ্রে আসার জন্য সবিনয় আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল জানান, টিকাদান কর্মসূচি সফল করতে প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ হওয়ায় সময়মতো টিকা প্রদানের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন স্বাস্থ্য কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আগামীকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং নির্দিষ্ট কেন্দ্রগুলোতে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করবেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad