সিলেট মহানগরীতে জব্দকৃত ব্যাটারিচালিত যানবাহন ফেরত দিচ্ছে এসএমপি
সিলেট মহানগরী এলাকায় ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক, টমটম) জব্দের পর মালিক ও চালকদের আবেদনের প্রেক্ষিতে একটি শর্তসাপেক্ষে তা খালাসের সুযোগ দিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ কমিশনার মো. সারওয়ার মোর্শেদ, বিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়। পরবর্তীতে মালিক ও চালকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনা করে গত ০১/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ হতে অদ্যবধি আটক করা ব্যাটারিচালিত যানবাহসমূহ কিছু শর্ত সাপেক্ষে খালাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যানবাহনগুলো ছাড়িয়ে নিতে মালিক বা চালকদের ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট কার্যালয়ে নিম্নলিখিত কাগজপত্র ও শর্তাদি পূরণ করে যোগাযোগ করতে বলা হয়েছে:আবেদনের নিয়মাবলি ও শর্তসমূহআবেদনকারীকে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে।
মহানগর এলাকায় আর কখনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০/- (একশত) টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।আটককৃত রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে।আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ১ (এক) কপি সংযুক্ত করতে হবে।অবমুক্তকৃত ব্যাটারিচালিত যানবাহনগুলো (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) সিলেট মহানগর এলাকায় বিক্রয় করা যাবে না মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, অদ্য এই গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে পরবর্তীতে সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত কোনো যানবাহন পুনরায় চালানো হলে বিধি মোতাবেক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থেই এই আদেশ জারি করা হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: