সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসে আ/গু/ন: রহস্য ও আতঙ্ক!

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসে আ/গু/ন: রহস্য ও আতঙ্ক!

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/১১/২০২৬ ১৬:১৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিস কার্যালয়ে নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এটি প্রকৃতপক্ষেই নাশকতা নাকি অন্য কোনো রহস্যজনক ঘটনা (নাটক), তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে। রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার ম্যানেজার মো. আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর রোডের ২৩২/১ নম্বর বাড়িতে অবস্থিত ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে গভীর রাতে কে বা কারা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় দাহ্য পদার্থ দিয়ে আগুন দেয়। প্রথমে উত্তর দিকে এবং পরে পূর্ব দিকে আগুন দেওয়ার পর নিচতলার গ্যারেজে আঞ্চলিক ম্যানেজারের ব্যবহৃত গাড়িতেও আগুন দেওয়া হয়।

ব্যাংকের একজন পিয়ন বিষয়টি দেখতে পেয়ে অন্যদের সতর্ক করেন। এরপর ফায়ার সার্ভিস ও শাহপরাণ থানায় খবর দেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতির বিষয়ে ম্যানেজার আবুল হোসেন জানান, অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে বলে তার ধারণা। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, এ বিষয়ে জিডি হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটনে পুলিশ গভীরভাবে কাজ করছে। এটি নিছক নাশকতা, নাকি এর নেপথ্যে অন্য কোনো অভ্যন্তরীণ বা ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো নাটকীয়তা রয়েছে—সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস সিলেট বিভাগীয় অফিস থেকেও আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলেছেন। তবে লিখিত আবেদন পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আনুষ্ঠানিক তদন্ত হতে পারে বলে জানান তিনি।

এদিকে হঠাৎ গভীর রাতে ব্যাংকের ভেতরে ও ম্যানেজারের গাড়িতে আগুন লাগার এ ঘটনায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন জেগেছে। পর্যাপ্ত নিরাপত্তা বলয় ভেদ করে এমন ঘটনায় নাশকতা নাকি পরিকল্পিত কোনো নাটক—তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী দল বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad