দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার ফের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার ফের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৯/১১/২০২৬ ১৭:৪৮:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আবারো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  হিসেবে পুরস্কৃত হলেন দোয়ারাবাজার থানার ওসি মো: তরিকুল ইসলাম তালুকদার। গত মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান দমন, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জেলার সেরা ওসি হিসেবে প্রশংসাপত্র অর্জন করেন ওসি তরিকুল ইসলাম তালুকদার।

সোমবার (৯ নভেম্বর) সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্স মিটিংয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম কাছ থেকে শ্রেষ্ঠত্ব অর্জনের এই পুরস্কার ও সনদ গ্রহণ করেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার এডমিন, এবং ক্রাইমসহ  জেলার সকল সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন উপজেলার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এর আগেও দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার  চলতি বছর আরো দু'বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন।

এই অর্জনকে একক কোনো কৃতিত্ব হিসেবে না দেখে দোয়ারাবাজার থানার সকল কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা এবং সততার ফসল বলে উল্লেখ করেছেন ওসি তরিকুল ইসলাম তালুকদার। 

তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ভূষিত করায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ, প্রশাসন ও ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

​উল্লেখ্য, এই অর্জনে দোয়ারাবাজার উপজেলাজুড়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।

সাধারণ মানুষের প্রত্যাশন, আগামীতেও এই ধারা অব্যাহত রেখে দোয়ারাবাজার থানাকে একটি অপরাধমুক্ত ও জনবান্ধব থানায় রূপান্তর করতে ওসি তরিকুল ইসলাম তালুকদার  অগ্রণী ভূমিকা পালন করবেন।

মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad