এডভোকেট মুহাম্মদ মনির উদ্দীন এর পিতৃবিয়োগে বিভিন্ন মহলের শোক
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ‘আমবাড়ী’ গ্রামের প্রবীণ মুরুব্বি মোহাম্মদ ফিরিজ আলী বার্ধক্যজনিত অসুস্থতায় ৭ নভেম্বর শনিবার বেলা ৩ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ঐদিন রাতেই বাদ এশা তার জানাযার নামাজ শেষে তাকে আমবাড়ী এলাকার তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে প্রয়াতের বয়স ছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার বড় সন্তান মোহাম্মদ মনির উদ্দিন সিলেট জেলাবারের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী। একই সাথে তিনি সিলেটের অসাম্প্রদায়িক প্রগতিশীল আন্দোলন সংগ্রাম ও পরিবেশ এবং মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
এদিকে সিলেট জেলা ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের প্রাক্তন নেতা সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী মুহাম্মদ মনির উদ্দিন এর পিতার আকস্মিক মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ ও শোকাহত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এক যৌথ শোক বিবৃতিতে স্বাক্ষর করেন সিলেট বিভাগের জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ। তন্মধ্যে ছাত্র ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন জি এস আব্দুল লতিফ, অ্যাডভোকেট নিলিমেশ ঘোষ বলু, আহমেদ আতাউল গণি, খাইরুল হাসান, অ্যাডভোকেট সমর বিজয় শী শেখর, আমজাদ খান, এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন,অ্যাডভোকেট এনাম আহমেদ, রমেন্দ্র কুমার চন্দ, গোপাল কর্মকার, অ্যাডভোকেট মাসুক মিয়া, রমাপদ ভট্টাচার্য যাদু, চিত্তপ্রিয় আচার্য গৌরা, অ্যাডভোকেট পিনাক রঞ্জন দেবনাথ, মনোজ দাস মিঠু, ইফতেখারুল হক পপলু, ফজলুর রহমান শিপু, নিরঞ্জন দাস খোকন, ইসতিয়াক আহমেদ রানা, অ্যাডভোকেট মোস্তাকিম আহমেদ কাওছার, এডভোকেট অম্লান দেব রাজু, অ্যাডভোকেট বিদ্যুৎ দাস বাপন, হাসান শাহরিয়ার, মোঃ জয়নুল ইসলাম, উজ্জ্বল মজুমদার, মোফাজ্জল হক, মিজানুর রহমান নাসিম, এস কে শাকিল, সুশান্ত দাস প্রশান্ত, নন্দলাল দে, গোলাম রাব্বি চৌধুরী ওয়াফি, প্রশান্ত চন্দ্র চন্দ, মোহাম্মদ মতিউর রহমান ও সিলেট জেলা ছাত্র সমিতির সাবেক সভাপতি দেবব্রত রায় দিপন প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রিয় সহযোদ্ধা মনির উদ্দীন এর এই কঠিন সময়ে তার প্রতি সহমর্মিতা এবং শোকাহত সকল স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: