হবিগঞ্জের ডিসি সরফরাজকে গোপালগঞ্জে বদলি, নতুন ডিসি জাকির
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেন।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চলতি বছরের ২ এপ্রিল হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন ড. জি এম সরফরাজ। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে সাত মাসের মাথায় তাঁকে অন্য জেলায় বদলি করা হলো।
অন্যদিকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া জাকির হোসেন বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: