স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সোমবারের সিলেট সফর স্থগিত

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সোমবারের সিলেট সফর স্থগিত

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/১১/২০২৬ ২১:৪৩:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংসদে প্রশ্নোত্তর পর্ব থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপির আগামীকালের (সোমবার, ১৬ নভেম্বর ২০২৬) নির্ধারিত এক দিনের সিলেট সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সারোয়ার সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সফর স্থগিতের কথা জানানো হয়।

এর আগে প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে ঢাকা থেকে আকাশপথে তাঁর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। এরপর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে জগন্নাথপুরের নয়াবন্দরের ফরহাদ মেমোরিয়াল ইসলামিক একাডেমিতে তাফিদা রাকীভ ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ মেডিকেল মিশন-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

পাশাপাশি, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইইজি (EEG) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এবং হাসপাতালটির স্ক্যানু (SCANU) ও মাদার ওয়ার্ড পরিদর্শনের কর্মসূচিও নির্ধারিত ছিল। এছাড়া বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তাঁর ঢাকা ফেরার কথা ছিল।

তবে মন্ত্রীর দপ্তরের প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব থাকায় নির্দেশক্রমে এবারের মতো এই সফরসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে প্রতিমন্ত্রীর নতুন সিলেট সফরের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad