সুনামগঞ্জে ৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ও বাংলাদেশি অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জে ৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ও বাংলাদেশি অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/১১/২০২৬ ১৯:০৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। গত ১৫ নভেম্বর ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ মালামালের মধ্যে রয়েছে চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্য। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই মালামালগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা বর্তমানে আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামালসমূহ নিয়মানুযায়ী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad