ছাতকে আলহাজ্ব সুনু মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রামে আলহাজ্ব সুনু মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শাহজালাল ইসলামী স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি সদস্য দবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,শাহজালাল ইসলামী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. দবীর হোসেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা বিএনপির সদস্য ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান, চেয়ারম্যান প্রার্থী রাহেল আহমদ, চেয়ারম্যান প্রার্থী আরাফাত আহমদ রাহাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবাব মিয়া, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী তালেব আলী, ইউপি সদস্য পদপ্রার্থী আজিম উদ্দিন, এনামুল হক এনাম ও আলমাছ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সহসভাপতি দবির মিয়া, সাধারণ সম্পাদক জহির মিয়া, দায়িত্বশীল সুজন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এবারের আলহাজ্ব সুনু মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় সাতটি বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুনু মিয়া বলেন, “আমি সিলেট শহরে বসবাস করলেও জন্মভূমি গ্রামের প্রতি আমার সবসময় টান রয়েছে। ২০১২ সালে প্রতিষ্ঠানটি শুরু করেছি। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত হলেও গ্রামের মানুষ ও নতুন প্রজন্মের জন্য কিছু করে যেতে চাই। সবার সহযোগিতায় এমন কিছু স্মৃতি রেখে যেতে চাই, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।তাঁর বক্তব্যে জন্মভূমির মানুষের কল্যাণে কাজ করা এবং নতুন প্রজন্মের শিক্ষার প্রসারে অবদান রাখার প্রত্যয় ফুটে ওঠে।
অনুষ্ঠানে সাজন মিয়া, খালেদ মিয়া, তোফায়েল আহমদ, আজিজ মিয়া, দিলওয়ার, মঈন উদ্দিন, মুজিবুর রহমান তালুকদারসহ শাহজালাল ইসলামী স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, গ্রামের সর্বস্তরের যুবক, মুরব্বি ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
সুজন তালুকদার / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: