সুনামগঞ্জে রিসোর্টে রাত্রিযাপন শেষে পালাল প্রেমিক; পরে ৬ লাখ কাবিনে বিয়ে

সুনামগঞ্জে রিসোর্টে রাত্রিযাপন শেষে পালাল প্রেমিক; পরে ৬ লাখ কাবিনে বিয়ে

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

১৭/০৪/২০২৬ ১৫:৫১:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ের প্রলোভনে রিসোর্টে নিয়ে এক তরুণীর সঙ্গে রাত্রিযাপন করার পর প্রেমিকের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে উভয় পরিবারের আলোচনায় ৬ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।


অভিযুক্ত যুবক দুর্জয় পাঠান (২২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর গ্রামের বাসিন্দা। আর তরুণী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কয়েক মাস আগে তাদের পরিচয় হয়। পরে সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার পহেলা বৈশাখের দিন বিয়ের কথা বলে তাহিরপুরের ট্যাকেরঘাট নীলাদ্রী লেক এলাকার একটি রিসোর্টে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রিযাপন করেন।


পরদিন সকালে দুর্জয় এক ব্যক্তিকে নিয়ে আসার কথা বলে রিসোর্ট থেকে বের হয়ে আর ফেরেননি। পরে তরুণী বিষয়টি জানতে পেরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং স্থানীয়দের কাছে অভিযোগ জানান।


এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির উদ্যোগে দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়।


বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ জানান, আলোচনার মাধ্যমে ৬ লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


বিয়ের পর তরুণী স্বামীর বাড়িতে চলে যান।

ডি আর ডি

মন্তব্য করুন: