ছাতকে দীর্ঘদিন পর জনসমক্ষে সাবেক এমপি মানিক, এলাকায় চাঞ্চল্য

ছাতকে দীর্ঘদিন পর জনসমক্ষে সাবেক এমপি মানিক, এলাকায় চাঞ্চল্য

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/০৪/২০২৬ ০৩:৩২:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলা-এ প্রায় দীর্ঘ সময় পর প্রকাশ্যে দেখা গেছে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান মানিককে। তাঁর এই উপস্থিতি ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে অবস্থিত ‘জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়’-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মানিক শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই তাঁর প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ। প্রায় ২০ মাস পর তাঁর জনসমক্ষে উপস্থিতি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। এ সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাঁর সমর্থকদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।


উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি হিসেবে গত বছরের ৭ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন মুহিবুর রহমান মানিক। পরে এক মাস কারাভোগের পর ৭ নভেম্বর আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর এতদিন তিনি প্রকাশ্যে কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে অংশ নেননি।


এ রহমান

মন্তব্য করুন: