সুনামগঞ্জে পরিকল্পিত ছিনতাই: ভিডিওগ্রাফারের ৭ লাখ টাকার সরঞ্জাম লুট
Led Bottom Ad

সুনামগঞ্জে পরিকল্পিত ছিনতাই: ভিডিওগ্রাফারের ৭ লাখ টাকার সরঞ্জাম লুট

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৭/০৪/২০২৬ ০৩:২০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে এক ভিডিওগ্রাফারের প্রায় ৭ লাখ টাকার সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জয়নাল আহমেদ শ্রীমঙ্গলের চৌমঙ্গল ভিডিও ক্যামেরা সমিতির সদস্য।


ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এরশাদ নামে এক ব্যক্তি কিছুদিন ধরে জয়নালের সঙ্গে যোগাযোগ করে সুনামগঞ্জে একটি অনুষ্ঠানের ভিডিও ধারণের প্রস্তাব দেন। এতে সম্মতি জানিয়ে জয়নাল ১৫ এপ্রিল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। সেখানে তাঁকে রিসিভ করেন অভিযুক্ত এরশাদ।


পরে অনুষ্ঠানস্থলে নেওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশায় করে শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেয়া ঘাট পেরিয়ে রংগারচর এলাকায় নিয়ে যাওয়া হয়। নির্জন স্থানে পৌঁছে সন্দেহ হলে জয়নাল বিষয়টি জানতে চান। এ সময় আরও সামনে যাওয়ার কথা বলে তাঁকে এগিয়ে নেওয়া হয়।


একপর্যায়ে মুখে মাস্ক পরা এক যুবক লাইট হাতে এগিয়ে আসে। তখন এরশাদ জয়নালের কলার চেপে ধরেন এবং অপর যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে সব সরঞ্জাম ছিনিয়ে নেয়। প্রাণভয়ে জয়নাল তাঁর সঙ্গে থাকা একটি Sony A7C ক্যামেরা বডি, তিনটি লেন্স, একটি গিম্বলসহ আনুমানিক ৭ লাখ টাকার সরঞ্জাম, মোবাইল ফোন ও মানিব্যাগ তুলে দেন।


ঘটনার খবর পেয়ে রাতেই শ্রীমঙ্গল থেকে সহকর্মীরা সুনামগঞ্জে ছুটে আসেন। স্থানীয় ক্যামেরাম্যানদের সহায়তায় জয়নালকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।


এ ঘটনায় জয়নাল আহমেদ সুনামগঞ্জ সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইতোমধ্যে প্রশাসনের সহায়তায় সুনামগঞ্জ ও সিলেটের ক্যামেরাম্যানদের যৌথ উদ্যোগে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লুট হওয়া সরঞ্জাম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad