সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান

সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/০৪/২০২৬ ১০:৪১:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহা. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বর্তমান জেলা প্রশাসকের বদলি বা পরবর্তী পদায়ন সংক্রান্ত প্রক্রিয়া শেষে নবাগত জেলা প্রশাসক দ্রুতই তাঁর কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন: