জগন্নাথপুরে স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি

জগন্নাথপুরে স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০১/০৪/২০২৬ ১৪:৪৭:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দিনের আলোতেই সংঘটিত এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মী সুজনের বাসায় এ চুরি হয়। কর্মস্থল থেকে ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।


ভুক্তভোগীর ভাষ্য, চোরেরা ঘরে ঢুকে একটি গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, আলমারিতে থাকা কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। পাশাপাশি ঘরে থাকা প্রায় দুই হাজার টাকাও খোয়া গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২০ হাজার টাকার বেশি বলে তিনি দাবি করেন।


স্বল্প আয়ের একজন কর্মীর জন্য এ ক্ষতি বড় ধাক্কা উল্লেখ করে সুজন বলেন, ‘এখন কীভাবে সামাল দেব, বুঝতে পারছি না।’ এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।


স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, দিনের বেলায় এমন চুরি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়।


চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী।

তাহির আহমদ

মন্তব্য করুন: