চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নি/হ/ত

চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নি/হ/ত

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১৭/১১/২০২৬ ১৪:০৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত শামসুল হক চৌধুরী (৩৫) উপজেলার গনেশপুর গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার চানপুর ও আমতলীর মধ্যবর্তী লোহার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

আহতদের প্রথমে চুনারুঘাট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad