কৃষকের ন্যায্য অর্থায়নের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি

কৃষকের ন্যায্য অর্থায়নের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৭/১১/২০২৬ ১৪:১৮:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি — এই অভিযোগ তুলে ১৭ নভেম্বর সুনামগঞ্জর শহরের শাপলা উদ্যানে কৃষকদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। হাউস, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রান,  ফেড যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।

বক্তারা বলেন, কপ৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর "খাদ্য, কৃষি ও স্বাস্থ্য" দিবস হিসেবে নির্ধারিত থাকলেও সেদিনের আলোচনায় কৃষকের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাবে বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার, অথচ খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ; জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে। 

আয়োজকেরা বলেন, এই প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় যুক্ত করা।  কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি তোলেন, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে, যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার করতে হবে এবং ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানির মালিকানা থাকতে হবে কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকের হাতে, এবং সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার দিতে হবে। চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিনিধিদলকে দরকষাকষিতে এই প্রস্তাবগুলো তুলে ধরার আহ্বানও জানানো হয়।

হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”

অবস্থান কর্মসূচীতে কৃষকের দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, ফেড সুনামগঞ্জের সহ সভাপতি নুরুল হাসান আতাহের, নারী নেত্রী শিল্পী বেগম, তৃস্না আক্তার রুশনা, রিনা বেগম, কৃষক নেতা শরীফ আহমদ, কর্ণ বাবু দাস  প্রমুখ।

লতিফুর রহমান রাজু/রত্না বাউরী/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad