কুলাউড়ায় সাবেক সংসদ সদস্য শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

‘আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক!’: শাহীন

কুলাউড়ায় সাবেক সংসদ সদস্য শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১৭/১১/২০২৬ ১৬:১৩:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল।

এদিকে মামলায় নিজেকে আসামি করায় বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এম এম শাহীন লিখেছেন, আমাকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা হলো। অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটেছে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। আট বছর পর হঠাৎ এই মামলা। আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক।

এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এম এম শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad