লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপিকে প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা

লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপিকে প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

১৭/১১/২০২৬ ১৭:০০:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রবাসী নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। লন্ডনে তাঁর আগমন উপলক্ষে প্রবাসীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন এবং সফরের সফলতা কামনা করেন। সংসদ সদস্যের একান্ত সচিব দেওয়ান ওসামা নিজাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই যুক্তরাজ্য সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad