বিশ্বনাথে ছহিফাগঞ্জ মাদ্রাসার ‘গৌরবের শতবর্ষ’ উদযাপন

বর্ণাঢ্য উদ্বোধন, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বিশ্বনাথে ছহিফাগঞ্জ মাদ্রাসার ‘গৌরবের শতবর্ষ’ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০৪/০১/২০২৬ ১৬:২৮:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ঐতিহ্যবাহী ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা শনিবার (৩ জানুয়ারি) তার শতবর্ষ উদযাপন শুরু করেছে। প্রায় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী ও অতিথি মিলে মাদ্রাসা প্রাঙ্গণকে পরিণত করেছেন আবেগঘন মিলনমেলায়।


উদ্বোধন অনুষ্ঠানে রঙিন বেলুন উড়ানো হয় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। আলোচনাসভা, স্মৃতিচারণ, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীর স্মরণ, ইসলামি সংগীত এবং শতবর্ষ স্মারক ‘আল-আযহার’ এর মোড়ক উন্মোচন ছিল অনুষ্ঠানের আকর্ষণ।


প্রধান অতিথি অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, “আলিয়া মাদ্রাসার শিক্ষা একটি সমন্বিত ব্যবস্থা। এখানে পড়াশোনা করলে পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও দ্বীনি জ্ঞান অর্জন সম্ভব। ইসলামি শিক্ষার বিকল্প নেই।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী।


সংগীত পরিবেশন করে নিঃসর্গ শিল্পীগোষ্ঠী।

কামরুল

মন্তব্য করুন: