গোলাপগঞ্জে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

গোলাপগঞ্জে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

১৭/১১/২০২৬ ২০:১৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাঈম আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম আহমদ উপজেলার ৮ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব বাগ (ফতেহ আলী) গ্রামের আজির উদ্দিন ও আঙ্গুর বেগমের ছেলে। তিনি ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাঈম গত ১৬ নভেম্বর ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় গোলাপগঞ্জ চৌমুহনী হয়ে বাড়ি ফিরছিলেন। সকাল আনুমানিক ৬টার দিকে ভাদেশ্বরের নালিউরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।তথ্য খুঁজুন

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad