সুনামগঞ্জে মাটির গভীর থেকে গ্যাস নির্গমণ, স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

সুনামগঞ্জে মাটির গভীর থেকে গ্যাস নির্গমণ, স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/০১/২০২৬ ১৪:০৪:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শনিবার (৩ জানুয়ারি)  সকালে জমিতে সেচ পাম্প বসানোর সময় মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামে ঘটে এই ঘটনা।


স্থানীয় কৃষক আলমগীর মিস্ত্রিদের সহায়তায় তার প্রায় ৯০০ কাঠা জমিতে পানি সেচের জন্য শুক্রবার থেকে পাম্প বসানোর কাজ শুরু করেন। শনিবার সকাল ৮টার দিকে পাইপের মধ্যে মোটর চালু করলে বালু মিশ্রিত পানি ও পাইপসহ মোটর ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে। এরপর কয়েক ঘণ্টা ধরে মাটির গভীর থেকে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে।


ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। কেউ কেউ ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। স্থানীয় কৃষক আলমগীর বলেন,  পাম্প বসানো না হলে জমিতে চাষাবাদ করা সম্ভব হতো না। কিন্তু সেচ পাম্প বসাতে গিয়ে এমন আতঙ্কিত দৃশ্য সত্যিই আমাকে দুশ্চিন্তায় ফেলেছে।


খবর পেয়ে ধর্মপাশা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুপুর ১২টার দিকে গ্যাসের চাপ কমে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “এ ধরনের দুর্ঘটনা এড়াতে এই এলাকায় পাম্প স্থাপন করা উচিত নয়। গ্যাসের সম্ভাবনা থাকায় বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হবে।”


স্থানীয়রা মনে করছেন, এটি শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যা নয়, বরং ভূ-গর্ভস্থ গ্যাসের উপস্থিতির প্রমাণ। বিষয়টি প্রশাসনের নজরদারির দাবি জাগিয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: