বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের ২০২৬-২৮ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে পৌর শহরের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত সকল সদস্যবৃন্দের সম্মতিক্রমে মো. জুয়েল আহমদকে সভাপতি, মো. আরকুম আলীকে সাধারণ সম্পাদক ও আল তাহমিদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০২৬-২৮ সেশনের বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তগন হলেন,সিনিয়র সহ সভাপতি এমরান আহমদ, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক বিজয় কর্মকার, অর্থ সম্পাদক ফেরদৌস হাসান নাঈম, দপ্তর সম্পাদক আলী হোসেন মুল্লা, সহ দপ্তর সম্পাদক সোহাগ আহমদ, ক্রীড়া সম্পাদক জাবু শাহ, প্রচার সম্পাদক হোসাইন আহমদ ইমলাক, সহ প্রচার সম্পাদক নাছির আহমদ, সদস্য সিরাজ মিয়া, ওলিউর ও জুনেদ মিয়া। কার্যনির্বাহী সদস্য, সাবেক সভাপতি মোহাম্মদ আলী লিটন।
ফারুক আহমদ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: