শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মমিনের নির্বাচনী বৈঠক

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মমিনের নির্বাচনী বৈঠক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/১০/২০২৬ ২২:২৪:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল মমিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে ইউনিয়নের পাথারিয়া,গাজীনগর,কান্দিগাঁও,তালুকগাঁও, দরগাপুর,শ্রীনাথপুর,জানপুরসহ বিভিন্ন গ্রামের সহ্রাধিক ভোটার, সমর্থক উপস্থিত ছিলেন।

ইউনিয়নের প্রবীন মুরব্বী তারা মিয়ার সভাপতিত্বে ও যুবদলনেতা মোহাম্মদ আলী ও আসাদ আবেদীনের যৌথ সঞ্চালনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মমিন বলেন, পাথারিয়া ইউনিয়নের অনেক গ্রাম এখনো উন্নয়ন বঞ্চিত রয়েছে। ইউনিয়নের নিজস্ব পরিষদ ভবন নেই। মানুষ তার সমস্যার জন্যে চেয়ারম্যান মেম্বারকে খুঁজে পায় না। আমি নির্বাচিত হলে ইউনিয়নের ২৩ গ্রামের মানুষের মতামতের ভিত্তিতে পরিষদের জন্য নিজস্ব কমপ্লেক্স ভবন নির্মাণ করবো। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। সুষম উন্নয়ন ব্যবস্থা নিশ্চিত করার কথা জানান তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া। এসময় তিনি ছোট ভাই আব্দুল মমিনকে সমর্থন জানিয়ে ইউনিয়নবাসীর সমর্থন প্রত্যাশা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ছুরাব আলী,প্রবীন মুরব্বী আরজু মিয়া, সুরত মিয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান, পাথারিয়া গ্রামের মুনব্বী মোশাহিদ মিয়া, ইউপি সদস্য রাজ্জাক মিয়া, সাবেক ইউপি সদস্য আছকির মিয়া, তাজুল মেম্বার,আব্দুল কাইয়ূম মেম্বার, জাবেদ আহমদ, গাজিনগন গ্রামের আব্দুল বছির, মতিউর রহমান, কিবরিয়া কামাল, দিলোয়ার হোসেন, আসকর আলী, বাবুল মিয়া, মাস্টার মোতাকাব্বির, আমেরিকা প্রবাসী শওকত আলী, বিএনপি নেতা হারুন মিয়া, লুৎফুর রহমান, বিএনপি নেতা মো. পাশা। তালুকগাঁও গ্রামের নিহাররঞ্জন, কান্দিগাঁও সুকুমার পাল,  কান্দাগাঁও জয়হরি দেবনাথ, আসাম্বুরা মহিবুর মেম্বার,দরগাপুর গ্রামের আব্দুল জলিল, ফয়জুল হক,তরমুজ আলী, বাবুল মিয়া, আলীনূর। শ্রীনাথপুর গ্রামের বিএনপি নেতা মজনু মিয়া, জানপুর গ্রামের মতিন মেম্বার, ফয়জুর রহমান মেম্বার, নারাইনকুঁড়ির শাহালম শামছুল আলম,আছির মিয়া, মজিবুর রহমান,শ্রীনাথপুর শমসের আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, হাজী আব্দুল মমিন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুরমা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের চার বারের সভাপতি সভাপতি ও দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad